Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

স্থানীয় সরকারের চেয়ারম্যান ও মেয়র পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব

Posted on January 25, 2025January 25, 2025 by editor

নিউজ ডেস্ক:

স্থানীয় সরকারের চেয়ারম্যান ও মেয়র পদে নির্বাচনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি নির্ধারণের প্রস্তাব করছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। কমিশনের মতে, এই পদক্ষেপ শিক্ষিত ও যোগ্য প্রার্থীদের নির্বাচনে আগ্রহী করতে সাহায্য করবে।

সংবিধানে ভোটে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার কোনো মানদণ্ড নির্ধারিত না থাকায় কমিশনকে কৌশলীভাবে এ সুপারিশ চূড়ান্ত করতে হচ্ছে। সম্প্রতি মাঠপর্যায়ে মতামত গ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা শেষে কমিশন এখন প্রস্তাবের সংকলন ও যাচাই-বাছাই করছে। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেছে নেওয়া হবে পরোক্ষ ভোটের মাধ্যমে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একই প্রক্রিয়ায় সিটি করপোরেশন ও পৌরসভায় মেয়র ও সভাধ্যক্ষ নির্বাচিত হবেন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে।

এছাড়া, চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব হবে পূর্ণকালীন, এবং তাদের বেতন-ভাতা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সমপর্যায়ের হবে।

সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমদ জানান, শিক্ষাগত যোগ্যতার অভাব এবং অর্থ ও পেশিশক্তির প্রভাবের কারণে সৎ ও শিক্ষিত ব্যক্তিরা জনপ্রতিনিধি হতে আগ্রহ হারাচ্ছেন। এ প্রস্তাবের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় যোগ্য নেতৃত্ব নিশ্চিত করার চেষ্টা চলছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,058)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme