চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুরুতর আহত

নিউজ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

আহত কৃষকের নাম হাবিল। তার পরিবার জানিয়েছে, ভোরে সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করার সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।