Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার, আটক ১

Posted on May 22, 2026May 22, 2026 by editor

নিজস্ব প্রতিবেদক



বান্দরবানের থানচি উপজেলায় বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার মো. আমু হোসেন (৫০) জীবিত উদ্ধার হয়েছেন। এ ঘটনায় অপহরণকারী সশস্ত্র গ্রুপের সদস্য মাংলে ম্রোকে আটক করা হয়েছে। একই সঙ্গে মুক্তিপণের নগদ ৩ লাখ টাকা ও অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত ২১ মে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত ঠিকাদার আমু হোসেনকে একটি সশস্ত্র গ্রুপ অপহরণ করে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরিস্থিতির কারণে পরিবার দাবিকৃত অর্থ পরিশোধ করতে বাধ্য হয়।
ঘটনার পর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অভিযান শুরু করে। বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
পরে গভীর রাতে থানচির বিদ্যামনিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে অপহৃত ঠিকাদারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং মাংলে ম্রোকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে এলাকায় সক্রিয় সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। শিগগিরই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হতে পারে বলেও জানা গেছে।
বিজিবি আরও জানিয়েছে, থানচির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme