Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশে নতুন ভাইরাসের ঝুঁকি: শঙ্কার কারণ আছে কি?

Posted on January 6, 2025January 6, 2025 by editor

নিউজ ডেস্ক:

২০১৯ সালের কোভিড-১৯ মহামারির পর পাঁচ বছর পেরিয়ে, আবারও নতুন ভাইরাস নিয়ে আলোচনায় চীনসহ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। সম্প্রতি শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীদের মধ্যে রাইনোভাইরাস এবং হিউম্যান-মেটা-নিউমো (HMP) ভাইরাস শনাক্ত হয়েছে। এটি নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরীন জানিয়েছেন, HMP ভাইরাস কোনো নতুন ভাইরাস নয়। এটি মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়, যার লক্ষণগুলো অনেকটাই ইনফ্লুয়েঞ্জার মতো। আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডাজনিত উপসর্গ দেখা দিতে পারে। তবে কোভিড-১৯ এর মতো ভয়াবহ মহামারির সম্ভাবনা নেই।

বিশেষজ্ঞরা বলছেন, HMP ভাইরাস আগেও বাংলাদেশে ছিল। এটি সাধারণত শিশু ও প্রবীণদের মধ্যে পাওয়া যায়। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ এড়ানো সম্ভব।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন বলেন, “অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসার মাধ্যমে সেগুলোর মোকাবিলা করা সম্ভব। HMP ভাইরাসের ক্ষেত্রেও তাই করা যাবে। তবে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোর উচিত সংক্রমণের ওপর নজর রাখা।” তিনি আরও যোগ করেন, “শ্বাসতন্ত্রের ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরিধান, এবং অসুস্থ অবস্থায় জনসমাগম এড়িয়ে চলার মাধ্যমে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।”

২০২৩ সালে HMP ভাইরাস নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল। বর্তমানে চীনে এই ভাইরাস নতুন করে ছড়ালেও এটি বাংলাদেশে মহামারি আকারে ছড়ানোর শঙ্কা নেই।

বিশেষজ্ঞদের মতে, করোনা-পরবর্তী বিশ্বে যেকোনো ভাইরাস নিয়ে অতিরিক্ত আতঙ্ক সৃষ্টি না করে সচেতনতা বাড়ানো ও স্বাস্থ্যবিধি মেনে চলাই হবে সংক্রমণ এড়ানোর কার্যকর উপায়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme