Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সংরক্ষিত বনাঞ্চল উজাড়; জড়িত বান্দরবান বন বিভাগের কর্তারাই

Posted on January 5, 2025January 5, 2025 by editor

বিশেষ প্রতিবেদক, জাগ্রত পাহাড়;

বান্দরবান বনবিভাগ সাঙ্গু বনসহ বিস্তৃত বনাঞ্চলের পাহারাদার। বান্দরবানে চোখজুড়ানো বিস্তৃত অরণ্য বা সংরক্ষিত বনাঞ্চল রক্ষার দায়িত্ব সংস্থাটির হলেও বনবিভাগের অদূরদর্শিতা এবং বননিধনে সরাসরি জড়িত থাকার কারণে পাহাড়ের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল হারিয়ে যাচ্ছে। এতে জড়িত রয়েছে বান্দরবান বনবিভাগের কর্তারা।

অনুসন্ধানে দেখা গেছে, বান্দরবান বনবিভাগের অধীনে বহু প্রজাতির বনাঞ্চল বর্তমানে বিপন্নতার মুখোমুখি হয়ে পড়েছে। পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চলের প্রাচীন শতবর্ষী গাছ হারিয়ে যাওয়ার জন্য বান্দরবান বনবিভাগের সম্পৃক্ততা পাওয়া গেছে। অনুসন্ধানে উঠে এসেছে, খোদ বান্দরবান বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানও রেঞ্জ কর্মকর্তাদের নির্দেশে সংরক্ষিত বনাঞ্চল উজাড় করছেন।

পাহাড়ের বসবাসরত প্রবীণ অংনুমং মারমা (৬২) জাগ্রত পাহাড় ডটকমকে বলেন, বান্দরবানে সংরক্ষিত বনভূমি রয়েছে তবে এসব বনভূমি ধ্বংস বা উজাড় হওয়ার পেছনে বনবিভাগের যথেষ্ট অবদান রয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বন বিভাগ পাহাড়ে বিভিন্ন সময় নামে-বেনামে বন সৃজনের দাবি করলেও স্বয়ং বন কর্মকর্তাদের সঙ্গে জড়িত হয়ে বনাঞ্চল উজাড় করছে। বন বিভাগের উদাসীনতার কারণে বন থেকে আদি বৃক্ষ হারিয়ে যাচ্ছে।

তংপাও ম্রো (৫৮) জাগ্রত পাহাড় ডটকমকে জানান, বিভিন্ন সময় বন বিভাগকে পাহাড়ের হারিয়ে যাওয়া আদি গাছগুলো লাগানোর অনুরোধ করা হলেও বন বিভাগ সবসময় উল্টো পথে হেঁটেছে। তংপাও ম্রো আরও বলেন, বন বিভাগ বিনামূল্যে চারা বিতরণের সময় শুধু সেগুন গাছের চারা বিতরণ করে, সেগুন গাছ প্রকৃতির জন্য সহায়ক বৃক্ষ নয়।

বননিধনে জড়িত থাকার বিষয়ে জানতে বান্দরবান সদর রেঞ্জের কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। অনুসন্ধানে উঠে এসেছে, সুলতান মাহমুদ হাওলাদার বান্দরবানে যোগদানের পর থেকে বনখেকোদের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। এছাড়াও বান্দরবান বনবিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সুলতান ভাইকে বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান স্যার সবসময় আশ্রয়-প্রশ্রয় দেন। এই কারণে তিনি নিজেদের মধ্যেও কাউকে পাত্তা দেন না। তিনি আরও বলেন, আবদুর রহমান স্যার সুলতানের জন্য যেকোনো সময় বিপদে পড়বেন। কারণ সুলতান ভাই কথায় কথায় ডিএফও স্যারের নাম ভাঙান।

এই ব্যাপারে জানতে পরিবেশবিদ মো. আক্তারুজ্জামানের সঙ্গে জাগ্রত পাহাড় ডটকমের বিশেষ প্রতিবেদক যোগাযোগ করলে তিনি বলেন, যদি বনবিভাগ বনাঞ্চল উজাড় করার কাজে সরাসরি জড়িত থাকে, তাদের নামে পাহাড়ের বসবাসরত যেকোনো সচেতন ব্যক্তি বা সচেতন সামাজিক সংগঠন মামলা করতে পারে। রাষ্ট্রের আইন তো বলেনি বনবিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না।

এই বিষয়ে জানতে বান্দরবান বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

ধারাবাহিক প্রতিবেদন পর্ব-(২)

আবদুর রহমানের আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া সুলতান! আবদুর রহমানের খুটির জোর কোথায়?

পর্ব – (৩) এ বিস্তারিত আসছে…..

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme