গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কঠোর নির্দেশ

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ আমলে সংঘটিত গুমের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনাল ১২ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ইতোমধ্যে এনটিএমসি’র সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান গুমের মামলায় গ্রেফতার হয়েছেন।

বিচারকাজ সম্পর্কে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “এই বিচার ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধ থেকে সবাইকে বিরত রাখার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য

আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় ভুক্তভোগীদের পরিবার দীর্ঘদিন ধরে বিচার দাবি করে আসছে।