নিউজ ডেস্ক :
টানা বৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে প্লাবনের আশঙ্কা তৈরি হয়। পানি বৃদ্ধি পেতে থাকায় মুহূর্তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে বাঁধের দুর্বল অংশগুলো মেরামতের কাজ শুরু করে তারা। সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্যোগ এড়ানো সম্ভব হয়। বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জাতীয় সংকটে মানুষের পাশে থাকার অঙ্গীকারে অটল।