নিউজ ডেস্ক:
খাগড়াছড়ি, রাজবাড়ী ও নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ির ডিসি, রাজবাড়ীর বর্তমান ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।