জাজিরা থানায় ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে থানার তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম জানান, ওসি আল আমিনের মরদেহ গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।