নিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে রমিজ আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে চলতি ইজতেমায় এখন পর্যন্ত চারজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
রমিজ আলীর বাড়ি হবিগঞ্জের রামনগর উপজেলার ৩ নম্বর তেগরিয়া গ্রামে। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইসকান্দার জানান, ইজতেমা ময়দানে অবস্থানকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে অন্য মুসল্লিরা তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার খিত্তা নম্বর ছিল ৪৮।
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) ইজতেমার ময়দানে ইয়াকুব আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়। তিনি হবিগঞ্জ জেলার মৃত নয়াবুল্লার ছেলে।