Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে বন নিধনে জড়িত বন বিভাগ; শুকিয়ে গেছে ঝিরি-ঝর্ণা!

Posted on January 2, 2025January 2, 2025 by editor

বিশেষ প্রতিবেদক: জাগ্রত পাহাড়;

পার্বত্য চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার স্বার্থে সীমিত অনুমতি ছাড়া সব ধরনের গাছ কাটা ও পরিবহন নিষিদ্ধ করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তবুও বান্দরবানে বনখেকোরা স্থানীয় বন বিভাগকে মোটা অংকের চাঁদা দিয়ে নিয়মিত বননিধন করছে। নির্বিচারে বননিধনের ফলে শুষ্ক মৌসুম এলে ঝিরি-ঝর্ণা শুকিয়ে যাচ্ছে, এতে পানির জন্য ভুগছে পাহাড়বাসী।

অনুসন্ধানে জানা গেছে, জোট অনুমতি ছাড়া সেগুন, গামার, গোদা, গুদগুটি, কড়ই, চাপালিশসহ বিলুপ্তপ্রায় পাহাড়ি বনের গাছ কেটে পাহাড়গুলো শূন্য করার মিশনে নেমেছে বনখেকোরা। বন বিভাগের ছত্রছায়ায় বনখেকো সিন্ডিকেটের সদস্যরা এইসব কাজ করছে। এতে পরিবেশের ভারসাম্য যেমন হুমকির সম্মুখীন হচ্ছে, ঠিক তেমনি দিনদিন পাহাড়ধসের আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে। প্রতিরাতে রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন সড়ক দিয়ে অনুমতিবিহীন বোঝাই শতাধিক গাড়ি চলাচল করছে।

এই ব্যাপারে পরিবেশবিদ মো. আক্তারুজ্জামান বলেন, পাহাড়ের এসব কাঠ পাচার রোধে বন বিভাগকে প্রথমে এগিয়ে আসতে হবে। এছাড়াও পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের ভূমিকা শতভাগ হওয়া দরকার। তিনি আরও বলেন, অবৈধ কাঠ পাচার চক্রের সদস্য ও বন বিভাগের যে কর্মকর্তারা জড়িত আছেন, তাদের বিরুদ্ধে এলাকাবাসী মিলে বন আইনে মামলা করা যেতে পারে। দুর্নীতিবাজরা এখনও সক্রিয় রয়ে গেছে। তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাদের নাম তালিকা করে সংস্কার কমিটিকে দেওয়া উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক জোট পারমিটের এক ব্যবসায়ী বলেন, অবৈধ কাঠ পাচারে বন বিভাগ সরাসরি জড়িত রয়েছে। সবার সম্পৃক্ততায় অবৈধভাবে কাঠ পাচার হয়। এভাবেই কাঠ পাচার হতে থাকলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাবে।

কাঠ পাচার ও জড়িত থাকার ব্যাপারে বান্দরবান পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। এছাড়াও বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কোনো সাড়া দেননি।

ধারাবাহিক প্রতিবেদন: পর্ব – ১

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme