Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নতুন খাদ্যবান্ধব নীতিমালায় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান বাদ

Posted on January 3, 2025January 3, 2025 by editor

নিজস্ব প্রতিবেদক
খাদ্য মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়ন করেছে, যেখানে দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এই নীতিমালায় উপজেলা খাদ্যবান্ধব কমিটি থেকে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানদের বাদ দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, “বর্তমান প্রেক্ষাপটে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে নতুন সরকার চাইলে তাদের অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।”

নতুন নীতিমালা অনুযায়ী, উপকারভোগীদের যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রস্তুত করা হবে। তালিকায় গ্রামের নিম্ন আয়ের মানুষ, ভূমিহীন, দিনমজুর, কৃষি শ্রমিক, বিধবা, তালাকপ্রাপ্তা, বয়স্ক নারী এবং শিশু ও প্রতিবন্ধীসহ অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত হবেন।

জানুয়ারির ১৫ তারিখের মধ্যে তালিকা তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তালিকা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে প্রকাশ করা হবে।

নতুন নীতিমালায় ডিলার নিয়োগে জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে এবং মেয়াদ ৫ বছর নির্ধারণ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ৫০ লাখ সুবিধাভোগী রয়েছে। এ কর্মসূচির আওতায় পরিবারপ্রতি বছরে ৫ মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকায় সরবরাহ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে কর্মসূচির জন্য ৩,২৫৮ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “পূর্ববর্তী রাজনৈতিক সরকারের সময়ে অনেক অনুপযুক্ত ব্যক্তি সুবিধা পেয়েছেন। নতুন তালিকায় কেবল উপযুক্ত ব্যক্তিরাই অন্তর্ভুক্ত হবেন।”

সরকারি সূত্র জানায়, সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমানে কোনো নতুন সুবিধা সংযোজনের পরিকল্পনা নেই।

২০০৬ সালে জাতীয় খাদ্য নীতি প্রণয়ন করা হয়। পরে ২০১৬ সালে ‘নো প্রভার্টি’ ও ‘জিরো হাঙ্গার’ লক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হয়। ২০১৭ সালে প্রথম নীতিমালা প্রণয়ন করা হয়।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme