Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Posted on December 29, 2025December 29, 2025 by editor

নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান-৩০০ আসনে ৫টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শামীম আরা রিনির নিকট আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্রগুলো হস্তান্তর করা হয়।

মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় তত্ত্বাবধায়ক আবু সাঈদ শাহা সুজাউদ্দিন।

পার্বত্য এই জেলায় এবারের নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বান্দরবানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬৯ জন। সাতটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ১৮৬টি ভোটকেন্দ্র রয়েছে।

দীর্ঘ সময় ধরে এই আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁর ওপর আস্থা রেখেছেন। তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বান্দরবানকে একটি সমৃদ্ধ ও পরিবেশবান্ধব পর্যটন জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, পাহাড়ের সকল জাতিসত্তা এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।

অন্যদিকে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবার পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাড়া দিচ্ছে। তিনি প্রশাসনের নিকট ১৮৬টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান, যাতে কেউ অবৈধ অস্ত্র বা পেশিশক্তি প্রদর্শন করতে না পারে। তিনি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং ভূমির অধিকারসহ টেকসই উন্নয়নের অঙ্গীকার করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদ বলেন, মানুষ এখন দুর্নীতিমুক্ত ব্যবস্থা এবং পরিবর্তন চায়। তবে দুর্গম এলাকার প্রার্থীদের নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি কিছুটা উদ্বেগ প্রকাশ করেন।

নিরাপত্তার বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, প্রাথমিকভাবে ৩৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। তবে এবার প্রতিটি কেন্দ্রকে ওয়াকিটকি ও স্টারলিংক সংযোগের মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগের আওতায় রাখা হচ্ছে। সকল বাহিনীর সাথে সমন্বয় করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর বলে তিনি আশ্বাস দেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme