Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৩ লক্ষ টাকা জরিমানা ও কিলন গুঁড়িয়ে দেওয়া

Posted on December 29, 2025December 29, 2025 by editor

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
অদ্য ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নের রেজু এলাকায় অবস্থিত দুটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।
মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসমাত জাহান ইতু। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ রেজাউল করিম।
অভিযানে ফরিদ কোম্পানির মালিকানাধীন ‘বিবিএম ব্রিকস’ এবং শাহরিয়ার মোঃ বাবুর মালিকানাধীন ‘এসএমবি ব্রিকস’ নামক দুটি অবৈধ ইটভাটায় পাহাড় কর্তনের অভিযোগ প্রমাণিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিবিএম ব্রিকসকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং ২,০০০ (দুই হাজার) ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। অপরদিকে এসএমবি ব্রিকসকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। এ অভিযানে মোট ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এছাড়াও মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-১২০৪/২০২২ এর আদেশ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে স্কেভেটর মেশিন ব্যবহার করে উক্ত ইটভাটাগুলোর কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা প্রদান করে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ঘুনধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশ সদস্য এবং উপজেলা আনসার সদস্যগণ।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও পাহাড় ধ্বংস রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,048)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme