শিরোনাম: বিপুল ভোটে বাফুফের সভাপতি নির্বাচিত তাবিথ আউয়াল

সংবাদ বর্ণনা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল। ১৩৩ ভোটের মধ্যে ১২৮টি ভোট কাস্ট হয়েছে, যার মধ্যে ১২৩টি ভোট পেয়েছেন তাবিথ আউয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫ ভোট। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

প্রার্থীতা ঘোষণার পর থেকেই তাবিথ আউয়ালকে নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনার ঝড় বইছিল। বেশিরভাগ ফুটবলপ্রেমী ও বিশ্লেষক আগেই ধারণা করছিলেন যে তিনি এবার বিপুল ভোটে জয়ী হবেন।

বিস্তারিত আসছে….