ইরানে ১০ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় চিস্তান ও বেলুচিস্তান রাজ্যে সন্ত্রাসী হামলায় ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) বিকালে গোহারকন অঞ্চলে একটি পেট্রোল ইউনিট এফএআরএজেএ’র ল এনফোর্সমেন্ট কমান্ডের অন্তর্গত বাহিনী নিয়ে টহলরত অবস্থায় এলোপাতাড়ি গুলির শিকার হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সদস্যদের উপর হওয়া এ হামলার এখনও কেউ দায় স্বীকার করেনি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কানদার মোমেনি জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য পুলিশ কমান্ডার ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে ইরানের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন জইশ আল-আদল চিস্তান এবং বেলুচিস্তানের রাস্ক শহরে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় ১১ জন পুলিশ সদস্য নিহত হন।