পাহাড় বার্তা ডেস্ক:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপারের সাইবার ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন সেলের সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া একটি সরকারি মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি সমাজসেবা অফিসের সমাজসেবা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রবেশন অফিসার মোঃ নাজমুল আহসান, খাগড়াছড়ি সদর মডেল থানায় সরকারি ল্যাপটপ ও মোবাইল হারিয়ে যাওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দাখিল করেন। জিডি করার পর খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল মহোদয়ের নির্দেশক্রমে জেলা সাইবার ইন্টেলিজেন্স সেল দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তথ্য প্রযুক্তির সহায়তায় সেলটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হারানো মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মোবাইল ও ল্যাপটপ প্রবেশন অফিসারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলার পুলিশ বিভাগ আরও একবার প্রমাণ করেছে যে, তারা প্রযুক্তিগত সক্ষমতা এবং দায়িত্বশীলতার সাথে যে কোনো অপরাধ মোকাবেলায় সজাগ।
Police Media Cell, Khagrachari