জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবান, ২৩ অক্টোবর: রেসিডেন্সিয়াল হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের নব নির্বাচিত আংশিক কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আলাউদ্দীন শাহারিয়ার, এবং অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বিশ্বজিৎ দাশ (বাপ্পা)।
নব নির্বাচিত কমিটি হোটেল-মোটেল মালিকদের স্বার্থ রক্ষা এবং পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। এছাড়াও, তারা এই খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে আরও মনোনিবেশ করবেন বলে জানিয়েছেন।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর প্রথম সভায় নানা পরিকল্পনা গ্রহণ করা হয়, যা স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
