আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে ভিত্তিহীন তদন্ত পরিচালনা করছে—এমন অভিযোগ এনে সংস্থাটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে তিনি এই নিষেধাজ্ঞা আরোপ করেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের মতে, আইসিসি একটি অবৈধ প্রতিষ্ঠান, যা যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত চালাচ্ছে। নতুন আদেশ অনুযায়ী, যারা মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহযোগিতা করবে, তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নির্বাহী আদেশে আরও বলা হয়েছে, আইসিসির কর্মকাণ্ড মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। এ সিদ্ধান্ত নেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।