নিউজ ডেস্ক :
বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া এখন থেকে ঢাকায় সম্পন্ন হবে। দেশটির হাইকমিশন সরাসরি বাংলাদেশিদের ভিসা প্রদান করবে, যা শিগগিরই কার্যকর হতে যাচ্ছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক ফোনে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। গত অক্টোবরে ঢাকা সফরের সময় তিনি ভিসা কেন্দ্র চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার সঙ্গে এটি ছিল তার প্রথম যোগাযোগ।
এর আগে, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া দিল্লিতে সম্পন্ন করতে হতো। তবে এবার ঢাকায় ভিসা কার্যক্রম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, অনিয়মিত অভিবাসন রোধে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।