বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা ৭ বছর, সংশোধিত আইন পাস

নিউজ ডেস্ক :

নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা ৭ বছর বহাল রেখে সংশোধনী পাস করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, সংশোধনী নিয়ে উপদেষ্টা পরিষদে ঘণ্টাব্যাপী আলোচনা হয়, যেখানে বলাৎকারের নতুন সংজ্ঞা সংযোজন এবং ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে মতবিনিময় করা হয়। সংশোধিত আইন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনেই থাকবে, তবে এটি আলাদা ধারা হিসেবে যুক্ত হবে বলে জানান তিনি।

এছাড়া, চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।