জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা বাড়ল, কার্যকর মধ্যরাত থেকে

নিউজ ডেস্ক:

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং ভোক্তা পর্যায়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নীতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের জন্য এ মূল্য নির্ধারণ করা হয়েছে, যা তুলনামূলকভাবে সাশ্রয়ী বলে দাবি করা হয়েছে।