Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: গ্রিনল্যান্ড ও পানামা খাল নিয়ে সামরিক হুঁশিয়ারি

Posted on January 8, 2025January 8, 2025 by editor

নিউজ ডেস্ক:

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই বিতর্কিত পররাষ্ট্রনীতির কারণে আলোচনার কেন্দ্রে রয়েছেন। সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে গ্রিনল্যান্ড ও পানামা খালের দখল নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার (৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফ্লোরিডার মার আ লাগোয় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড ও পানামা খালের মতো অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজনে সামরিক কিংবা অর্থনৈতিক শক্তি ব্যবহারেও আমি দ্বিধা করব না।

তার বক্তব্যে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার ইচ্ছার কথা উল্লেখ করা হয়। এছাড়া, ন্যাটো সদস্য দেশগুলোর কাছ থেকে প্রতিরক্ষা চাঁদা বাড়ানোর দাবি এবং মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার ঘোষণাও দেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্যে ডেনমার্ক ও পানামা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেদেরিকসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, গ্রিনল্যান্ড বিক্রি হবে না। অন্যদিকে, পানামার পররাষ্ট্রমন্ত্রী হাভিয়ের মার্তিনেজ-আচা বলেছেন, পানামা খালের নিয়ন্ত্রণ শুধুমাত্র পানামার জনগণের হাতে থাকবে।

এদিকে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ও মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এবরার্দ ট্রাম্পের মন্তব্যকে উড়িয়ে দিয়ে বলেছেন, তাদের দেশ কোনো ধরনের হুমকিতে পিছু হটবে না।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই আগ্রাসী পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন মিত্রদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে। তার এসব মন্তব্য নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তব্যেরই প্রতিফলন। তবে এগুলো আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার জন্ম দিচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,052)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme