Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

স্বেচ্ছাসেবক লীগ নেতার শোরুমে জুয়ার আসর, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীসহ গ্রেপ্তার ৯

Posted on August 22, 2025August 22, 2025 by editor

নিউজ ডেস্ক:

স্বেচ্ছাসেবক লীগ নেতার শোরুমে জুয়ার আসর, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীসহ গ্রেপ্তার ৯
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীসহ গ্রেপ্তার ৯, ছবি: চ্যানেল 24

পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসর থেকে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে অবস্থিত আরএফএলের শোরুম থেকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- সাদুল্লাপুর ইউনিয়নের চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ (৪৫), শ্রীকোল গ্রামের খাজা হোসেন (৪০), লোহাগড়া গ্রামের সাইফুল ইসলাম (৩৯), সাবেক চেয়ারম্যান মো. জনি (৪০), লালন হোসেন (৩৮), হাশেম আলী (৪০), জলিল মুন্সী (৪২), আমিরুল ইসলাম (৪০), এবং আব্দুল মজিদ (৪২)।

‎এদের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ পাবনা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা কামরুল হাসান মিন্টুর সঙ্গে বিএনপির রাজনীতি করতেন। এরপর মিন্টু আওয়ামী লীগে যোগ দেন। ৫ আগষ্ট পরবর্তী সময়ে তিনি এলাকায় এসে বিএনপি নেতা পরিচয় দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর দোয়া চেয়ে বিভিন্ন পোগ্রাম ও বিলবোর্ড টাঙিয়েছেন।

‎খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের আরএফএলের শোরুমে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফসহ বেশ কয়েকজন আ.লীগ ও বিএনপি সমর্থিত লোকজন দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়েও যায়। এছাড়াও বেশ কয়েকটি স্পটে সারারাত ধরে জুয়ার আসর বসানো হয়ে থাকে।

স্থানীয়রা অভিযোগ করে, টাকার বিনিময়ে ওই অফিস জুয়ারুদের কাছে ভাড়া দিয়ে থাকেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে জুয়া খেলা। এতে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষজন। এলাকায় গরু চুরি থেকে শুরু করে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে একটি চক্র। কয়েকটি স্পটে সারারাত ধরে কয়েকমাস ধরে জুয়া খেলা হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করে না।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল আওয়াল জানান, আটক ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, জুয়ার কারণে সাধারণ মানুষ অশান্তিতে ভোগছে এবং কিছু চক্র এলাকায় গরু চুরি, চাঁদাবাজি ও নানা অপকর্মে লিপ্ত।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme