Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি আইনের সংশোধনী ও ‘আদিবাসী’ স্বীকৃতির দাবির বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

Posted on June 29, 2025June 29, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার ‘আদিবাসী’ স্বীকৃতির দাবি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’ সংশোধনপূর্বক ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)’ প্রণয়নের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রত্যাশা ছিল—সবধরনের বৈষম্যমূলক আইন বাতিল করে সুবিচার প্রতিষ্ঠা করা হবে। কিন্তু সংস্কার কমিশন ও সরকারের কতিপয় সদস্যের নেতৃত্বে নেওয়া সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত পার্বত্য বাঙালিদের আরও বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করা হয়।

২৩ জুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় সভায় নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বক্তারা জানান, আইন সংশোধনের মাধ্যমে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট’-এর নাম পরিবর্তন করে ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট’ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা একটি কৌশলগত ষড়যন্ত্র। পাশাপাশি, প্রতিষ্ঠান পরিচালনার জন্য ৬ জন স্থানীয় প্রতিনিধি মনোনয়নে সংশোধনী এনে সব সদস্যকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ভুক্ত রাখার সিদ্ধান্তকে একচেটিয়া গোষ্ঠী আধিপত্যের সুযোগ তৈরি করার অপচেষ্টা বলেও দাবি করা হয়।

এ প্রসঙ্গে সম্মেলনে আরও বলা হয়, উক্ত সভায় উপস্থিত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ‘আদিবাসী’ স্বীকৃতির পক্ষে বক্তব্য দিয়ে সংবিধানের ৬(২) অনুচ্ছেদের পরিপন্থী অবস্থান নিয়েছেন, যা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকে উসকে দিতে পারে। একইসাথে, উপদেষ্টা পরিষদের আরেক সদস্য মোস্তফা সরোয়ার ফারুকীকেও সংবিধানবিরোধী মন্তব্য ও অবস্থানের জন্য দায়ী করা হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, সুপ্রদীপ চাকমা দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের প্রায় ৯০ শতাংশ বরাদ্দ এমনভাবে বিতরণ করেছেন যাতে একটি নির্দিষ্ট সম্প্রদায় ও রাজনৈতিক গোষ্ঠীর প্রাধান্য নিশ্চিত হয়। এতে বাঙালি সম্প্রদায়ের অংশগ্রহণ সীমিত হয়ে পড়ছে এবং ভবিষ্যতে জাতিগত রাজনীতি উসকে উঠতে পারে।

সাংবাদিক সম্মেলনের শেষাংশে বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান, বিতর্কিত সিদ্ধান্ত ও আইন সংশোধনের পদক্ষেপ অবিলম্বে বাতিল করতে হবে। একইসাথে, উপদেষ্টা ফারুকী ও সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

পরিশেষে, সংবাদপত্র ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়—এই বিষয়টি জনস্বার্থে প্রচার করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হোক, যাতে রাষ্ট্র ও সংবিধান বিরোধী চক্রান্ত প্রতিহত করা সম্ভব হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,132)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme