Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য, শুল্ক সুবিধা থাকবে ২০২৯ পর্যন্ত

Posted on April 15, 2025April 15, 2025 by editor

নিউজ ডেস্ক :

অতীত নয়, ভবিষ্যতের সম্ভাবনাকে ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় যুক্তরাজ্য। ঢাকায় সাম্প্রতিক সফরে এমন অভিমত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ বাণিজ্য দূত ডেম রোজি উইন্টারটন।

যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। তার ভাষায়, “বাংলাদেশের পোশাক খাত ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বিমান চলাচল, প্রতিরক্ষা ও শিক্ষা খাতেও যৌথভাবে কাজ করার বিপুল সম্ভাবনা রয়েছে।”

ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে ২ বিলিয়ন পাউন্ড মূল্যের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে উল্লেখ করে উইন্টারটন বলেন, “ইউকে এক্সপোর্ট ফান্ডের এই অর্থ বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যবহৃত হতে পারে, তবে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে আমলাতান্ত্রিক জটিলতা কমানো জরুরি।”

সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলেও যুক্তরাজ্য কম শুল্ক সুবিধা অব্যাহত রাখবে ২০২৯ সাল পর্যন্ত। এই ঘোষণা ব্যবসায়ীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়ে ব্রিটিশ বাণিজ্য দূত বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের আগ্রহের বিষয়টি তুলে ধরেন। এরপর যমুনা টেলিভিশনের স্টুডিওতে দেয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের আশ্রয়দান এবং অতীতে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারবিরোধী সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, “বিনিয়োগকারীরা সবসময় স্থিতিশীলতা চান। অন্তর্বর্তী সরকারের নেয়া কিছু আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে, যা ভবিষ্যতে বড় বিনিয়োগে সহায়ক হবে।”

যুক্তরাজ্যের এই প্রতিনিধির মতে, সময় এসেছে অতীতের সাফল্যের বাইরে গিয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকেও মনোযোগী হওয়ার। বাংলাদেশে তার দেশের দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে চায় ব্রিটিশ সরকার।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,071)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme