সাবেক এমপি কমলের ব্যক্তিগত সহকারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক :

কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারী এবং রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিককে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রামুর মন্ডলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।