খাগড়াছড়িতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি, ১৯ নভেম্বর ২০২৪।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ লাইন্স ড্রিলশেডে আজ সকাল ১০টায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এই ফলাফল প্রকাশের কার্যক্রম সম্পন্ন হয়। এতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং নিয়োগ বোর্ডের সদস্য এ.বি.এম. নায়হানুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল), চট্টগ্রাম; মোঃ ওয়ালী উল্লাহ, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনী; এবং খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সৈয়দ মুমিদ রায়হান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) উপস্থিত ছিলেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন প্রশংসিত হয়েছে।