নিউজ ডেস্ক:
আসন্ন পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ বা ২ মার্চ থেকে রমজান শুরু হতে পারে।
ঢাকার সময় অনুসারে ২ মার্চ (রোববার) প্রথম রোজার সেহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২ মিনিট নির্ধারণ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দূরত্ব অনুযায়ী সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সময় নির্ধারণ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক সরকার সরোয়ার আলম গণমাধ্যমকে জানান, প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয় থেকে স্থানীয় সময়সূচি পাওয়া যাবে।
রমজানে সঠিক সময়ে সেহরি ও ইফতার পালনের জন্য এই সময়সূচি মুসলিম ধর্মপ্রাণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে কাজ করবে।