নির্বাচনের আগেরদিন ৭৪ লাখ টাকা বহন: সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতা আটক, উৎস নিয়ে প্রশ্ন

নিউজ ডেস্ক:

নির্বাচনের আগেরদিন ৭৪ লাখ টাকা বহন: সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতা আটক, উৎস নিয়ে প্রশ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন নির্বাচনের আগেরদিন বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। সোমবার সৈয়দপুর বিমানবন্দরে তার বহন করা টাকার গণনা শেষে মোট ৭৪ লাখ টাকা নগদ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সন্দেহজনকভাবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং সঙ্গে থাকা অর্থ জব্দ করে গণনা করা হয়। তবে এ ঘটনায় এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দেশের অভ্যন্তরীণ বিমান রুটে নগদ অর্থ বহনের ক্ষেত্রে সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও, নির্বাচনের প্রাক্কালে একজন শীর্ষ রাজনৈতিক নেতার বিপুল পরিমাণ অর্থ বহন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই অর্থের উৎস, উদ্দেশ্য এবং ব্যবহার নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট মহলের দাবি, এই টাকার উৎস কোথায়, কীভাবে তিনি অর্থটি সংগ্রহ করেছেন এবং কী উদ্দেশ্যে ঢাকা থেকে ঠাকুরগাঁও নিয়ে যাচ্ছিলেন—তা জনসমক্ষে স্পষ্ট করা প্রয়োজন। যদি এটি ব্যবসায়িক বা ব্যক্তিগত বৈধ আয় হয়, তবে তার যথাযথ মানিট্রেইল ও নথিপত্র থাকা উচিত।
নির্বাচন সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগেরদিন এমন বিপুল অঙ্কের নগদ অর্থ বহন নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল কি না, তা খতিয়ে দেখা জরুরি। নির্বাচন আচরণবিধিমালা, ২০২৫–এর ২২(৩) ধারার সঙ্গে এ ঘটনার কোনো সাংঘর্ষিক দিক রয়েছে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন সচেতন মহল।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে