Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সেন্টমার্টিনে ফেব্রুয়ারি থেকে পর্যটক প্রবেশে ৯ মাসের নিষেধাজ্ঞা

Posted on January 28, 2025January 28, 2025 by editor

নিউজ ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ জানুয়ারির পর থেকে আগামী ৯ মাস (ফেব্রুয়ারি থেকে অক্টোবর) সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি ছিল ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর, যদিও আজ (২৮ জানুয়ারি) পর্যন্ত সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতি বছর পর্যটন মৌসুমে (১ অক্টোবর থেকে ৩১ মার্চ) কক্সবাজার থেকে ৬ ঘণ্টার জাহাজযাত্রা শেষে সেন্টমার্টিনে পৌঁছান হাজারো পর্যটক। তবে এ বছর পরিবেশ রক্ষায় মন্ত্রণালয় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। নভেম্বর মাসে সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি থাকলেও রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়। ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে দুই হাজার পর্যটকের ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল, তবে ফেব্রুয়ারি থেকে পর্যটক প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।

উল্লেখ্য, ১৭ বর্গ কিলোমিটার আয়তনের সেন্টমার্টিন দ্বীপে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। পর্যটন মৌসুমে পর্যটক আগমনের ওপর দ্বীপের অর্থনীতি অনেকাংশেই নির্ভরশীল। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান ‘দুই মাসের আয় দিয়ে দ্বীপের মানুষের বাকি ১০ মাস চলা সম্ভব নয়। আমরা ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।’ হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি এমএ রহিম জিহাদী বলেন, ‘পর্যটন বন্ধ হলে স্থানীয় বাসিন্দাদের আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে যাবে। দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত হাজারো মানুষ সংকটে পড়বে।’

সি-ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখলে ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।’

তবে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান, ‘৩১ জানুয়ারির পর পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি থাকবে না। সরকার নির্দেশনা প্রদান করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,059)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme