Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পলাতক সাবেক আইজিপি বেনজীরের গুন্ডাদের জমি দখলের অভিযোগ উপদেষ্টার: গ্রেপ্তার ৪

Posted on December 26, 2024December 26, 2024 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক :

২৬ ডিসেম্বর, দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তার সঙ্গে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং যুগ্ম সচিব কঙ্কণ চাকমাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এর আগে, ২৫ ডিসেম্বর রাতে সুপ্রদীপ চাকমা এক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ত্রিপুরা সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগে জড়িত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ এবং পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসারের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় তিনি এ কথা জানান।

এ ঘটনায় গোয়েন্দা সংস্থা প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছে যে, পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের সংশ্লিষ্ট সন্দেহভাজন দুর্বৃত্তরা জমি দখলের নামে এ হামলা চালিয়েছে। উপদেষ্টা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।


২৫ ডিসেম্বর বিকেলে লামা থানায় গঙ্গাং মনি ত্রিপুরা ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযানে সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়া এবং টংগঝিরি পাড়ার চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), জোয়াতিং ত্রিপুরা (৫২) এবং মো. ইব্রাহিম (৬৫)। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


উপদেষ্টা ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বান্দরবান জেলা ও লামা উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সহায়তা শুরু করেছে।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের তংগঝিরি এলাকায় দুর্বৃত্তরা চাঁদার দাবিতে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি ঘরবাড়ি পুড়িয়ে দেয়। তখন এলাকার বাসিন্দারা ধর্মীয় উৎসব উপলক্ষে অন্য স্থানে অবস্থান করছিলেন।

ত্রিপুরা সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও অতিরিক্ত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme