মাটিরাঙ্গায় ফেসবুকে পোস্টের জেরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

জাগ্রত পাহাড় ডেস্ক:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ফেসবুকে পোস্ট দেয়ার কারণে ছাত্রলীগের তাইন্দং ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. সালমান হোসেন (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের ডিবি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. সালমান হোসেন তাইন্দং ইউনিয়নের বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে। জানা গেছে, ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও বার্তা পোস্ট করেছিলেন। এ ঘটনায় তাইন্দং পুলিশ ফাঁড়ির এএসআই সাদ্দাম হোসেন তাকে গ্রেফতার করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সালমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।