Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভোটে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন ইউনূস, জাপান সফরে জোর দিলেন সংস্কার ও অংশীদারত্বে

Posted on May 28, 2025May 28, 2025 by editor

নিউজ ডেস্ক :

জাপান সফরে বাংলাদেশে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসোর সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রত্যয় জানান।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, দেশ গঠনের তিনটি গুরুত্বপূর্ণ খাতে— সংস্কার, অপরাধীদের বিচার ও একটি গ্রহণযোগ্য নির্বাচন— এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ড. ইউনূস বলেন, দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

পূর্ববর্তী সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলেছিল উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্ম এ অবস্থা বদলাতে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে এসেছে। সেই প্রেক্ষিতেই তারা তার নেতৃত্ব চেয়ে আহ্বান জানায় বলে জানান প্রধান উপদেষ্টা।

বৈঠকে উপস্থিত জাপানি আইনপ্রণেতারা বলেন, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হলে জাপান থেকে আরও বিনিয়োগ আসবে। এই প্রেক্ষাপটে ইউনূস আশা প্রকাশ করেন, চলতি বছরের আগস্টের মধ্যে আলোচনা শেষ করে সেপ্টেম্বরে চুক্তিটি স্বাক্ষর করা সম্ভব হবে। ইপিএ চুক্তি স্বাক্ষরিত হলে জাপানই হবে প্রথম দেশ, যে বাংলাদেশের সঙ্গে এমন চুক্তি করবে।

এ সফরের উদ্দেশ্য হিসেবে জাপানের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. ইউনূস। তিনি বলেন, গত দশ মাসে জাপান বাংলাদেশকে প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করেছে। তিনি একে ‘ধন্যবাদ জানানোর সফর’ বলেও উল্লেখ করেন।

এ সময় ড. ইউনূস তারো আসোকে চলমান সংস্কার কার্যক্রম স্বচক্ষে দেখার আমন্ত্রণ জানান। বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বিশ্বব্যাপী অন্যান্য শরণার্থী সংকট থেকে আলাদা, কারণ এ জনগোষ্ঠী অন্য কোথাও নয়, নিজেদের জন্মভূমিতে ফিরতে চায়। এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাপানের সহায়তা কামনা করেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme