Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

জাতীয় নির্বাচন নির্ভর করছে দলগুলোর ঐকমত্য ও সনদের সফল প্রণয়নে

Posted on May 16, 2025May 16, 2025 by editor

নিউজ ডেস্ক :

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয় দেশের জনগণ। শেখ হাসিনার পতনের পর তাই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের পাশাপাশি দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি সামনে উঠে এসেছে প্রবলভাবে। বিশেষ করে বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল একাধিকবার স্পষ্ট নির্বাচনি রোডম্যাপ চেয়েছে এবং সময়সীমা বেঁধে দিয়ে দিয়েছে একাধিক আল্টিমেটামও।

ইতোমধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের ৯ মাস অতিক্রম করেছে। যদিও প্রধানমন্ত্রী বারবার চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, তবুও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। শীর্ষ রাজনৈতিক দল বিএনপিসহ অনেকেই অভিযোগ করছে, ‘সংস্কার’ প্রক্রিয়াকে অজুহাত বানিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে।

নির্বাচনের পূর্বশর্ত হিসেবে যেসব সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের আলোচনা চলছে, তার ভিত্তিতে তৈরি হবে একটি জাতীয় সনদ। তবে সাংবিধানিক কাউন্সিল গঠন, ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, ভোটের ভিত্তিতে সংসদীয় আসনের বণ্টনসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়ে গেছে। ফলে এই জাতীয় সনদ কবে চূড়ান্ত হবে, সেটিও অনিশ্চিত হয়ে উঠেছে।

নির্বাচন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, “সংস্কার কোনো কৌশল নয় বরং এটি প্রধান উপদেষ্টার অগ্রাধিকার পাওয়া একটি কাজ। এজন্য তিনি দ্রুত সংস্কার কাজ শেষ করতে বলেছেন।” তিনি আরও জানান, “কমিশনের ভেতরে আলাপ-আলোচনা চললেও এক কমিশন আরেকটিকে প্রভাবিত করেনি। প্রত্যেকেই কাজ করেছে স্বাধীনভাবে।”

ড. মজুমদার মনে করেন, এখন বল রাজনৈতিক দলগুলোর কোর্টে। তাদের মধ্যে ঐকমত্য তৈরি হলেই জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে এবং সেক্ষেত্রে নির্বাচন আয়োজনও ত্বরান্বিত হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, “আশু সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মতামত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা এরইমধ্যে বলে দিয়েছেন, নির্বাচন হবে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে। এর বাইরে কোনো সময়সীমা আলোচনায় নেই।”

তিনি আরও জানান, প্রথম দফায় যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি, সেগুলো নিয়ে পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সবদিক বিবেচনায়, নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য, সুনির্দিষ্ট জাতীয় সনদ এবং সেই সনদ বাস্তবায়নের ওপর।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme