Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

প্রাথমিক শিক্ষার্থীদের টিফিনে মিলবে দুধ, কলা, ডিমসহ পুষ্টিকর খাবার

Posted on January 29, 2025January 29, 2025 by editor

নিউজ ডেস্ক:

প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে সরকার আবারও স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় ২০০১ সালে বিস্কুট বিতরণের মাধ্যমে শুরু হওয়া এই প্রকল্প নতুন করে চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে ফেব্রুয়ারির মধ্যেই এটি বাস্তবায়ন শুরু হবে।

সরকার এ প্রকল্পের জন্য অন্তত সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করছে, যার মেয়াদ হবে ৩ বছর। নতুন পরিকল্পনায় আগের খাদ্য তালিকা পরিবর্তন করে বিভিন্ন ধরনের ফল অন্তর্ভুক্ত করা হয়েছে। সপ্তাহের পাঁচ দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাবারের তালিকায় থাকবে— রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ১টি ডিম ও ১২০ গ্রাম ওজনের ১টি বান, সোমবার ২০০ মিলিলিটার ইউএইচটি দুধ ও ১২০ গ্রাম ওজনের ১টি বান, বুধবার ৭৫ গ্রাম বিস্কুট ও ১০০ গ্রাম ওজনের ১টি কলা বা অন্যান্য ফল। খাদ্যতালিকায় এনার্জি ২৫.৯%, মাইক্রোনিউট্রিয়েন্ট ৩২.২%, প্রোটিন ১৬.৪% ও ফ্যাট ২১.৭% রাখার পরিকল্পনা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. মিজানুল হক জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূর্বের মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে এখন স্কুল ফিডিং কর্মসূচি হিসেবে চালু করা হচ্ছে। ২০২২ সালের দারিদ্র্য চিত্র অনুযায়ী ৬২ জেলার ১৫০টি উপজেলায় এটি বাস্তবায়িত হবে। একনেক অনুমোদন পেলে দ্রুত মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,060)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme