Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আদিবাসী অ-আদিবাসী নিয়ে সুচিন্তিতভাবে শয়তানি করা হচ্ছে : তারেক রহমান

Posted on August 9, 2025August 9, 2025 by editor

নিউজ ডেস্ক:

‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র-নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আলোচনায় তিনি বলেন, তাহলে তো কাগজ-কলম নিয়ে বসতে হবে যে, আমরা কারা কারা এক হাজার বছর ধরে অধিভূত, আর কে কে মায়ানমার থেকে এসেছি, কে কে চায়না থেকে এসেছি। যোগ-বিয়োগ করতে হবে না? আমরা সেই যোগ-বিয়োগে কেন যাচ্ছি? আমার স্পষ্ট কথা, এই জাতিগত বা গোষ্ঠীগত যে ভাগ—এটা সারাদেশেই বিভিন্ন জায়গায় আছে। আমাদের এখানে হয়তো প্রামাণিক, চৌধুরী বা খান হিসেবে আছে, পাহাড়ে চাকমা, মারমা, সাঁওতাল—এইভাবে আছে। সবাইকে বাংলাদেশি বললে সমস্যা কোথায়?

রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র-নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট গুণীজনেরা। বৈঠকে সভাপতিত্ব করেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ।

বৈঠকে তারেক রহমান আরো বলেন, আমার বগুড়াতে দুটি ক্যান্টনমেন্ট—একটা জাহাঙ্গীর নগর ক্যান্টনমেন্ট, আরেকটা মাঝিরা ক্যান্টনমেন্ট। আমার জন্য এই ক্যান্টনমেন্ট কোনো সময় অস্বস্তির কারণ হয় না। আমি এই ক্যান্টনমেন্ট দেখলে ভয় পাই না, বরং নিরাপদ মনে করি। আমার প্রশ্ন, যারা ক্যান্টনমেন্ট দেখে ভয় পাচ্ছেন, আপনারা কেন এই ভয়টা পাচ্ছেন? আমরা তো ভয় পাই না। তার মানে, আপনি এমন কিছু কার্যক্রম করেন—যে কার্যক্রমগুলো ভয় পাওয়ার মতোই আসলে। যে সংগঠনগুলো এই কার্যক্রমগুলো করছে, আদিবাসীকেন্দ্রিক সংকট—এই কার্যক্রমগুলো তাদের রুটি-রুজির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এগুলো বেচে খায়। এটা কাদের কাছে বেচে খায়? ওই চাকমাদের কাছে, সাঁওতাল, মারমা, ম্রো—তাদের কাছে বেচে খায়। এদের কাজ নেই, এরা চাঁদাবাজি করে, মানুষকে কষ্ট দেয়।

তিনি আরো বলেন, আমি বলছি—১০টা বা ৫০টা জাতিগোষ্ঠী আলাদা আলাদা জাত। এই জাতিগোষ্ঠীগুলো তাদের নিজ নিজ নামে পরিচিত হতে সমস্যাটা কোথায়? একজন চাকমা চাকমা হিসেবেই বাঁচবে। চাকমা এদেশের নাগরিক—তাতে কোনো সমস্যা আছে আমাদের? কেন এদের এক জায়গায় করে আদিবাসী বানানো হয়? এটা আমার জিজ্ঞাসা। তারপর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা আছে—আমরা এটা খুবই সমর্থন করি, এটা খুবই দরকার। আমার প্রশ্ন হলো—পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে কোটা ব্যবস্থাপনা, এটার মেজরিটি শেয়ার কেন চাকমারা পায়? সবগুলো উপজাতিকে এক জায়গায় করে, সবগুলো নৃগোষ্ঠীকে এক জায়গায় করে যে কোটা দেওয়া হলো—দেশের প্রেক্ষাপটে বড় গোষ্ঠীর সাথে আপনারা ছোট গোষ্ঠীগুলো পারছেন না। সে কারণে কোটা নিচ্ছেন, খুব ভালো কথা। সেইটা শাক জাতি পায় না কেন, মারমা পায় না কেন, ম্রোরা পায় না কেন, গাঢ়রা পায় না কেন, সাঁওতালরা পায় না কেন? এই সুবিধাটা তারা পাচ্ছে না—পাচ্ছে না কেন? আমরা সঠিকভাবে এই সমস্যাগুলো নিরূপণ করি না।

তারেক রহমান বলেন, আমাদের স্পষ্ট কথা—আমাদের এই সরকারের আগে বিগত যে সরকারগুলো ছিল, সেই সরকারের কোনো সরকার উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী—বিতর্ক করার কোনো সাহস বা হিম্মত কখনো করেনি। কিন্তু বর্তমান সরকার এসে এই বিষয়গুলো নাড়া দিচ্ছে। আমি বলি, এই এনজিওভিত্তিক চক্রান্ত যদি বন্ধ না করেন, এই ভূতটাকে আমরা উল্টে দেব একেবারে। কোথায় কোন ভূতের কয় হাত, কয় পা—এগুলো আমরা খুঁজে বের করব। ভারতে যে এনজিওগুলো এনজিওর কাজ করে, একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারের কাজ করে—ভারত খুব সুনির্দিষ্টভাবে শনাক্ত করেছে যে, তারা জাতিগত এই ভাগটা ঘটাচ্ছে। আমাদের এখানেও দেখেন, ধর্মীয় আগ্রাসন হচ্ছে। কোনো মুসলিম সম্প্রদায় কোনো আদিবাসীর উপরে ধর্মভিত্তিক আগ্রাসন চালায়নি। এই যে ময়মনসিংহে আমাদের জাতিগোষ্ঠীগুলো আছে, তাদের ওপর কোনো আগ্রাসন চালানো হয়নি। অথচ তাদের অনেককে খ্রিস্টান বানানো হয়েছে, তাদের ওপর ধর্মীয় আগ্রাসন চালানো হয়েছে। যদি পুরনো শিকড়ের কথা বলা হয়, তাহলে একজন ম্রো, একজন মারমা, একজন শাক—তার জাতির ধর্মকে ধর্মান্তরিত করার জন্য কেন এখানে অর্থায়ন করা হচ্ছে? তারা যে যে ধর্মে আছে, যে যে পরিচয়ে আছে, সেটিতে থাকুক।

তিনি বলেন, এখানে অনেক গুণীজন আছেন—এখানে বসা যেন শেষ না হয়। এখান থেকে শুরু হোক, নিয়মিত আলোচনা হোক। আমরা পাহাড়ি জাতিগোষ্ঠীদের বলি যে, আমরা বাংলাদেশি হিসেবে বেশ ভালো বোধ করি—আপনাদেরকেও বাংলাদেশি হিসেবে ভালো বোধ করতে হবে। আমরা সবাই একসাথে থাকতে চাই, একই অধিকার নিয়ে থাকতে চাই। আপনাদের পাহাড়ে অনেক সমস্যা আছে—ইলেকট্রিসিটি, মোবাইল নেটওয়ার্ক সমস্যাসহ অনেক সমস্যা আছে। আমরা সমতলের মানুষেরা পাহাড়ের সমস্যা অনুধাবন করতে পারব না। ওইখানে একটা বই পড়তে বসলে ওই বইয়ের ওপর টুপ করে ঘরের চাল দিয়ে পানি পড়ে—এটা আমরা জানি। ওখানে লেখাপড়া করতে অনেক কষ্ট। ওখানে কেয়ারিং প্রয়োজন, আর সেই কেয়ারিংটা রাষ্ট্রকে করতে হবে। কিন্তু জাতিগত বিভেদের মধ্য দিয়ে কেয়ারিংয়ের প্রয়োজন নেই—ইচ্ছা করলেই সেই কেয়ারিংটা করা যায়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme