Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গবেষণায় পাই—দেশে ইসলামি দলগুলোর ৭-১০ শতাংশ ভোট আছে : আবু হেনা রাজ্জাকী

Posted on June 30, 2025June 30, 2025 by editor

নিউজ ডেস্ক:

ইসলামি দলগুলোর মধ্যে জোট হওয়ার ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবু হেনা রাজ্জাকী বলেছেন, জোট হতে পারে। আমরা মার্কেটে গবেষণা করে পাই, ৭-১০ শতাংশ ভোট তাদের আছে। তারা জোট করলে যে বড় কিছু হবে- আমার কাছে তেমনটা মনে হয় না।

রবিবার (২৯ জুন) একটি বেসরকারি টিভি চ্যানেলে আলোচনায় তিনি এসব কথা বলেন।

আবু হেনা রাজ্জাকী বলেন, বিভিন্ন দলে বিভিন্ন আইডিওলোজি আছে। কারো আইডিওলোজি শেখ মুজিব, কারো আইডিওলোজি জিয়াউর রহমান- এসব থাকতেই পারে। কিন্তু ইসলামি দলগুলোর সবার  আইডিওলোজি কিন্তু এক কুরআন-হাদিসের আলোকে। আইডিওলোজি যেহেতু এক, তাহলে এত মতবিরোধ কেন? আপনারা তো ইউনাইটেড হতে পারছেন না।এটা বিরাট অন্তরায়। ইসলামি দলগুলো আমরা যেভাবে দেখে আসছি, তা ইসলামের কঠিন রূপটাই বেশি প্রকাশ পায়। এতে মানুষের অনীহা তৈরি হয়। তা না হলে, দেশে ৯০-৯২ শতাংশ মুসলমান, তাহলে আপনাদের সমর্থন এত কম কেন? এটা বললে তারা আমার উপর ক্ষেপতে পারে যে কে বলছে? কিন্তু ফ্যাক্ট এটাই পাই।

তিনি বলেন, জোট করার ব্যাপারে তারা তাদের দিকটা দেখছে- ব্যক্তিগতভাবে আমি এটার যৌক্তিকতা পাই। কেন পাই? তারা কখনো ক্ষমতায় যাবে না- এটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। কিন্তু সংসদে যখন আইন প্রণয়ন করবেন, তখন তো সব মতের লোক আপনার থাকা দরকার। এই আলোচনা হয়েছে- যদি ১০০ ভোট হয়, ধরি বিএনপির ৩৫-৪০টা আছে উদাহরণস্বরূপ। বাকি ৬০-৬৫ যে আছে, তা কিন্তু বিএনপির বিরুদ্ধে।তাহলে ৩৫-৪০ শতাংশ ভোট নিয়ে আপনি ৬০-৬৫ শতাংশকে শাসন করবেন- এটা তো যৌক্তিক না। ৬৫ শতাংশ লোকের তো নানান মত আছে।

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নিম্নকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন আয়োজনের সময়কে পিছিয়ে দেওয়ার কৌশল মনে করেন না তিনি। এ বিষয়ে  আবু হেনা রাজ্জাকী বলেন, লন্ডনে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে মধ্য ফেব্রুয়ারি ধরা হয়েছে নির্বাচনের বর্ডার লাইন। কিন্তু এর আগে কিছু বিষয় দৃশ্যমান হতে হবে। জুলাই চার্টার, সংস্কার এবং বিচার- এগুলোতে দৃশ্যমান অগ্রগতি দেখতে হবে। দৃশ্যমান অগ্রগতি দেখতে চাইলে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা যাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাইলে নভেম্বরে তফসিল দিতে হবে। ফলে বড় জোর আগস্ট-সেপ্টেম্বরে অগ্রগতি দৃশ্যমান হতে হবে।

তিনি আরো বলেন, পাওয়া অ্যান্ড ব্যালান্সের একটি কথা বলা হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে। আপনি যদি কেবল সংসদ সদস্যের ভোটে প্রেসিডেন্ট বানান, তাহলে সংসদে যারা মেজরিটি থাকবে, তাহলে তো প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে পার্থক্য থাকল না, তার দলেরই যদি প্রেসিডেন্টই আসে। সে কারণে ওরা চাচ্ছে মিনিমাম ওই ৭০ হাজার ইলেক্টোরাল ভোট।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,077)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme