নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের আলোচিত এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন কোম্পানির বিরুদ্ধে। শুধু টাকা নেওয়াই নয়, তিনি পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে ওই অর্থ গ্রহণ করতে দেখা গেছে তাকে। অভিযুক্ত নুরউদ্দিন খাঁন শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গোপনে ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারকে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিতে মাথায় কোরআন তুলছেন নুরউদ্দিন। একই সঙ্গে তার হাত থেকে নগদ দুই লাখ টাকাও গ্রহণ করছেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একে ধর্মীয় অবমাননা ও নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন। রোজিনা আক্তার অভিযোগ করেন, প্রথমে নুরউদ্দিন রাজনৈতিক আশ্রয় এবং পুলিশি হয়রানি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে দুই লাখ টাকা নেন। তবে এখানেই শেষ হয়নি; টাকা নেওয়ার পর আরও অর্থ দাবি করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম আমাকে বিপদ থেকে বাঁচাবেন। কিন্তু টাকা দেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দেন। আমি রাজি না হলে তিনি আমাকে হত্যার পর আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এখন আমি ভয়ে আছি।’ স্থানীয় সূত্রে জানা গেছে, নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে মানব পাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ বহু বছর ধরে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, রাজনৈতিক ছত্রছায়ার কারণে তিনি বারবার আইনের হাত থেকে রক্ষা পেয়েছেন। শহরের এক ব্যবসায়ী বলেন, নুরউদ্দিনের নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যায়। অথচ আজ তিনি কোরআন মাথায় রেখে টাকা নিচ্ছেন- এটা শুধু প্রতারণা নয়, ভয়ঙ্কর রসিকতাও। ঘটনা জেলায় তোলপাড় সৃষ্টির পরও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। জানতে চাইলে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে, তবে আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া সহজ হতো। আমরা বিষয়টি খোঁজ খবর নিচ্ছি। অভিযোগের বিষয়ে বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন দাবি করেন, আমি এলাকার সমাজপতি, বিচার-শালিশ সব আমি করি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটার প্রতিবাদও দিয়েছি। তবে তাকে প্রশ্ন করা হলে, কেন কোরআন মাথায় তুলে টাকা নেন, নুর উদ্দিন বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন এবং পরে প্রতিবেদকের সঙ্গে দেখা করার কথা বলেন। কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার পর থেকে আমরা তদন্ত শুরু করেছি। প্রথমে তাকে শোকজ করা হবে। যদি সে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Author: editor
ভারতের আধাসামরিক বাহিনীর ওপর হামলা, দুই জওয়ান নিহত
আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের মণিপুরের ইম্ফলের উপকণ্ঠে একদল বন্দুকধারীর হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।…
বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা, ১১৯ বস্তা চাল জব্দ
নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের ব্রিজ মোড়ে তালুকদার…
চট্টগ্রামে ১৪৮টি চোরাই মোবাইল উদ্ধার, চক্রের তিন সদস্য গ্রেপ্তার
নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪৮ টি মোবাইল ও ২টি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়।…
বান্দরবানে জামিনপ্রাপ্ত বম সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরতে সেনাবাহিনীর সহায়তা
নিজস্ব সংবাদদাতা:: প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক বৈচিত্র্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত বান্দরবান জেলা পাহাড়ের মানুষের শান্তি ও সমৃদ্ধি রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীন…
ঢাকায় ১৯ দিনে ৪৮ মিছিলের দাবি আওয়ামী লীগ নেতার, চিন্তায় অন্তর্বর্তী সরকার
নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু ঢাকাসহ সারা দেশে তাদের মিছিল বেড়েই চলেছে। দেশের বাইরে দলটির কিছু নেতা-কর্মীকে সরকার-সংশ্লিষ্টদের হেনস্তা করতে দেখা গেছে। হঠাৎ করে কেন আওয়ামী লীগের…
জাতির স্বার্থে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ
নিউজ ডেস্ক: ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক…
বাংলাদেশের কাছে যেন ‘অসহায়’ ভারত, হারল বড় ব্যবধানে
খেলা ডেস্ক:: কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মালদ্বীপে চলমান ‘১ম কমনওয়েলথ পুরুষ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’ টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করে ভারতের বিপক্ষে এই জয় তুলে নেয় বাংলাদেশের খেলোয়াড়েরা। দাপুটে পারফরম্যান্সে…
কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ও বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)…
কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-অগ্নিসংযোগ
নিউজ ডেস্ক: কুমিল্লার হোমনা উপজেলায় মাইকে ঘোষণা দিকে চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কথিত…
