Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

‘যেকোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, তা ছাড়া দেশে শান্তি আসবে না’

Posted on October 4, 2025October 4, 2025 by editor

নিউজ ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে যেকোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। না হলে দেশ ও দেশের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দেশকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না।

শুক্রবার (০৩ অক্টোবর) নারায়ণপুর পৌরসভা এলাকায় ৪নং নারায়নপুর ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলেই দেশেরও মানুষের ভাগ্যের উন্নয়ন হবে উল্লেখ করে ড. জালাল উদ্দিন আরও বলেন, আমি আমার জন্য ভোট চাইতে আসি নাই। আমি আজকে মা-বোনদের কাছে আসছি ধানের শীষে ভোট চাইতে। আপনারা সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমার নেতা তারেক রহমানকে ক্ষমতায় আনবেন। তাহলে আমাদের সাথে সাথে বাংলাদেশ ভাল থাকবে। আমি মনোনয়ন পেলাম কী পেলাম না, এমপি হলাম কী হলাম না, তাতে কিছু যায় আসে না। আমি চাই বিএনপিকে যেকোনো মূল্যে ক্ষমতায় আনতে।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মুন্সির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. শোয়েব আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মহসিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, ২নং নায়েরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলানী তালুকদার, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনোয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক নুরু বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু তালুকদার, শাহরিয়ার বৈদ্য ২নং নায়েরগাঁও ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন বৈদ্য, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন বকাউল সদস্য সচিব বাবু।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme