Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সেনাবাহিনীর মানবিক সহায়তা পেল ২৫টি বম পরিবার

Posted on July 18, 2025July 18, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী চারটি গ্রামে (বাকলাই, প্রাতা, থান্দই ও সিমত্লাংপি পাড়া) পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আতঙ্কে ভারতে পালিয়ে যাওয়া বম জনগোষ্ঠির ২৫টি পরিবার ফের বসবাস শুরু করেছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে সেনাবাহিনীর উদ্যোগে এই পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

রুমা উপজেলার সীমান্তে অবস্থিত বাকলাই বম পাড়া প্রাঙ্গণে আয়োজিত এ সহায়তা কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ৫০ কেজি চাল, ৫ কেজি লবণ, ৫ কেজি তেল, ৫ কেজি আলু, ৫ কেজি ডাল ও ৫ কেজি পেঁয়াজসহ মোট ৭৫ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়াও সেনা চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে।

এ মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর অধীন বাকলাই পাড়া সেনা সাবজোন ক্যাম্প। কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবজোন ক্যাম্পের অধিনায়ক।

সেনা কর্মকর্তা জানান, “পাহাড়ে জননিরাপত্তা নিশ্চিত করা, আত্মসামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে।”

উল্লেখ্য, ২০২১-২২ সালে কেএনএফ-এর কার্যক্রম ও সমতলের জঙ্গিদের প্রশিক্ষণের তথ্য জানার পর সেনাবাহিনীর অভিযানের মুখে প্রায় ১৩টি গ্রাম থেকে আতঙ্কিত হয়ে বম জনগোষ্ঠির প্রায় ৪৪৬টি পরিবার ভারতের মিজোরাম ও দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। ২০২৩ সাল থেকে ধাপে ধাপে প্রায় দেড় শতাধিক পরিবার সেনা সহায়তায় ফিরেছেন।

ফেরত আসা পরিবারগুলোর একজন পারকেল বম জানান, “ফেরার পর জুম চাষের সময় পায়নি, আবার দিনমজুরেরও সুযোগ নেই। ফলে জীবনযাপন হয়ে পড়েছে কষ্টকর।”

তিনি সেনাবাহিনীর এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সেনাবাহিনী যে পাশে আছে, এই অনুভবটাই আমাদের সাহস জোগায়।”

এর আগে গত কয়েক মাসে একই ধরনের সহায়তা পেয়েছে আরও ৭৭টি পরিবার।

সেনাবাহিনীর এই মানবিক পদক্ষেপ শুধু খাদ্য সহায়তা নয়, বরং পাহাড়ে স্থিতিশীলতা ও পুনর্বাসনের একটি প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme