Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

লামায় লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

Posted on July 18, 2025July 18, 2025 by editor

নিউজ ডেস্ক:

বান্দরবানের লামা উপজেলায় লোকালয় থেকে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লামা উপজেলার সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেরাখোলা মুসলিম পাড়ায় আব্দুল মোমিনের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন – লামা সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন। এ সময় সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, বন বিভাগের কর্মচারী আব্দুল করিমসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে বন বিভাগের একটি দল শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আগের রাতেই বানরটি লোকালয়ে প্রবেশ করে আব্দুল মোমিনের বাড়ির আঙিনায় অবস্থান নেয়। পরে পরিবারের সদস্যরা বানরটিকে আটক করে বেঁধে রাখে।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, বনজঙ্গল ধ্বংস ও খাদ্যের সংকটে লজ্জাবতী বানরসহ নানান বন্যপ্রাণী লোকালয়ে এসে বিপদের মুখে পড়ছে। সম্প্রতি লামার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া এলাকা থেকেও একই প্রজাতির একটি বানর উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছিল। পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দের সচেতন করলেই এ ধরনের প্রাণীদের জীবন রক্ষা সম্ভব হবে।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত বানরটি আপাতত বন বিভাগের হেফাজতে রয়েছে। পরিবেশ উপযোগী সময় ও পরিস্থিতি বিবেচনায় বানরটিকে মাতামুহুরী রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme