Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

হাইকোর্টে আগাম জামিন তামান্নার, ৩১৩ জনকে পেছনে ফেলে এক মিনিটে শুনানি

Posted on April 10, 2025April 10, 2025 by editor

নিউজ ডেস্ক :

চট্টগ্রামের আলোচিত ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা। জামিন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন।

বুধবার (৯ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ তামান্নার জামিন আবেদন এক মিনিটের শুনানিতে মঞ্জুর করেন। অথচ ওইদিন আদালতের সিরিয়াল অনুযায়ী ৫৪৭টি মামলার শুনানি ছিল, যেখানে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত কেবল ১৫০ নম্বর পর্যন্ত শুনানি শেষ হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলার শুনানি নেয় আদালত এবং তাৎক্ষণিকভাবে জামিনও দিয়ে দেন।

এই অগ্রাধিকারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি ফেসবুকে হাইকোর্টের ওয়েবসাইটের লিংক সংযুক্ত করে লিখেছেন, তামান্না শারমিন বিচার প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থাকে ‘কাঁড়ি কাঁড়ি টাকা ছড়িয়ে’ প্রভাবিত করছেন বলেই দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে।

এর আগে, সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর তামান্নার দেওয়া এক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি বলেন, ‘আমরা বান্ডিল বান্ডিল টাকা দিয়ে জামিন করাবো, যারা গ্রেপ্তারে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না।’

সাজ্জাদকে নিয়ে বহু অভিযোগ পুলিশের খাতায়। ১৭ মামলার এই আসামি গত ১৫ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার হন। গত বছরও একবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি, কিন্তু কিছুদিনের মধ্যেই জামিনে মুক্তি পান। এর মাঝে ফেসবুক লাইভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক ওসিকে বিবস্ত্র করে পেটানোর হুমকি দেন তিনি, এমনকি নগর পুলিশ কমিশনারকেও হুমকির আওতায় আনেন।

তামান্নার জামিন প্রাপ্তির ঘটনায় প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ কোনো শারীরিক অবস্থা কিংবা মানবিক কারণ ছাড়াই কীভাবে দীর্ঘ সিরিয়াল লঙ্ঘন করে এত দ্রুত জামিন পেতে পারেন একজন আসামি? এ প্রশ্নের জবাব চায় সংশ্লিষ্টরা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,070)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme