Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

লামায় কিশোরী অপহরণ ও ধর্ষণ: প্রেমিক ও রিসোর্ট মালিক গ্রেফতার

Posted on April 10, 2025 by editor

বান্দরবান প্রতিনিধি ;

বান্দরবানের লামা উপজেলায় ষোলো বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে রিসোর্টে নিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে লামা পৌরসভার শিলেরতুয়া এলাকার মুইংতং রিসোর্ট থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মাহি (১৮) ও নয়াপাড়া এলাকার রিসোর্ট মালিক হাসান মাহমুদ (২২)।

তদন্তে জানা গেছে, প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে মাহি মঙ্গলবার রিসোর্টে রুম বুক করে রাখে। পরদিন দুপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে লামা বাজার থেকে নিয়ে ওই রিসোর্টে ওঠে। পরে রিসোর্ট মালিকের সহযোগিতায় স্থানীয় শুভ, ইফাতসহ কয়েকজন অজ্ঞাত যুবক রুমে ঢুকে তাদের আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে এবং মারধর করে রুমে আটকে রাখে। এরপর কিশোরীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে, না দিলে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

বিকেলে মেয়ের খোঁজ না পেয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সন্ধান না পেয়ে কিশোরীর মা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতে মেয়ের ফোন নম্বর থেকে এক যুবক ফোন করে তাকে হুমকি দিলে তিনি লামা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রিসোর্টে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং দুজনকে আটক করে।

লামা থানার অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, কিশোরীর মায়ের দায়ের করা ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির মামলায় প্রেমিক মাহি ও রিসোর্ট মালিক হাসান মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,070)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme