জাগ্রত পাহাড় ডেস্ক :
“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৮ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, বান্দরবান পার্বত্য জেলা শাখার যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা এর উদ্যোগে এবং বান্দরবান পৌরসভা ও বাংলাদেশ স্কাউটস, বান্দরবান পার্বত্য জেলা শাখার সহযোগিতায় ডেঙ্গু মশা নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি। এদিনের কার্যক্রমে স্কাউট সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় নাগরিকরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।