Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সিগারেট টানার ১০ সেকেন্ডের মাথায় শুরু হয় অ্যাকশন

Posted on June 21, 2025June 21, 2025 by editor

নিউজ ডেস্ক:

ধূমপান যে শরীরের জন্য ক্ষতিকর, তা অনেকেই জানেন। তবে মাত্র একটি সিগারেট খেয়ে মাত্র ১০ সেকেন্ডে মস্তিষ্কে কী ঘটে, তা জানলে আপনি হয়তো আর কখনো সিগারেটের ধোঁয়ার কাছে ঘেঁষতেও চাইবেন না।

সম্প্রতি ‘অ্যানিমেটেড বায়োমেডিকেল’ নামক একটি সংস্থা একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছে, যেখানে তুলে ধরা হয়েছে ধূমপানের পর নিকোটিন কীভাবে শরীর এবং মস্তিষ্কে দ্রুত কাজ শুরু করে।

নিকোটিনের প্রবেশ ও আসক্তির শুরু
ধূমপান করার সঙ্গে সঙ্গে নিকোটিন ফুসফুস থেকে রক্তপ্রবাহে মিশে মাত্র ১০ সেকেন্ডেই মস্তিষ্কে পৌঁছে যায়। মস্তিষ্কে পৌঁছেই এটি ডোপামিন নামক রাসায়নিক নিঃসরণ ঘটায়, যা সাময়িকভাবে ‘সুখ’ বা ‘আরাম’ অনুভূতির সৃষ্টি করে। এই স্বল্পমেয়াদি সুখানুভূতিই মস্তিষ্কে নেশা তৈরি করে। পরবর্তীতে সেই অনুভূতির পুনরাবৃত্তির জন্য মানুষ বারবার সিগারেটের দিকে হাত বাড়ায়।

মস্তিষ্কে ধীরে ধীরে নিকোটিনের দখলদারিত্ব
সময় যত গড়ায়, মস্তিষ্ক এই সুখানুভূতির সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে, নিকোটিন না পেলে মানুষ অস্বস্তি, রাগ, উদ্বেগ ও বিষণ্নতা অনুভব করে। এভাবেই ধূমপান পরিণত হয় নিকোটিন নির্ভরতা বা আসক্তিতে।

স্মৃতি দুর্বল হয়
ধূমপানের দীর্ঘমেয়াদি প্রভাবে শুধু শ্বাসযন্ত্র নয়, মস্তিষ্কেরও স্থায়ী ক্ষতি হয়। মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ ক্ষতিগ্রস্ত হয়, যা স্মৃতি ও শেখার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। গবেষণা অনুযায়ী, ধূমপান করলে ব্রেন সেল ধ্বংস হয় এবং মস্তিষ্ক সংকুচিত হতে শুরু করে। ফলস্বরূপ, কম বয়সেই দেখা দেয় ভুলে যাওয়ার সমস্যা, মনঃসংযোগের অভাব, এবং চিন্তাশক্তির দুর্বলতা।

ব্রেন স্ট্রোক ও ক্যানসারের ঝুঁকি
নিকোটিন ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মস্তিষ্কের রক্তনালীগুলোকে সংকুচিত করে। এর ফলে বৃদ্ধি পায়: রক্তচাপ,  ব্রেন স্ট্রোকের ঝুঁকি, ক্যানসারের সম্ভাবনা (বিশেষ করে মুখ, গলা ও ফুসফুসে)।

সিগারেট ছাড়া এত কঠিন কেন
নিকোটিন নির্ভরতার কারণে সিগারেট ছাড়ার চেষ্টা করলে অনেকেই ভোগেন: মানসিক অস্থিরতা, বিরক্তিভাব, বিষণ্নতা।

নিকোটিনের তীব্র চাহিদা
এই উপসর্গগুলোই মানুষকে আবারও সিগারেট খেতে বাধ্য করে, এবং নেশার চক্র থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে।

আশার আলো: সিগারেট ছাড়লেই লাভ
ভালো খবর হলো, সিগারেট খাওয়া বন্ধ করলে শরীর ও মস্তিষ্ক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে শুরু করে। ৫ বছরের মধ্যেই ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যায়। শরীরে বিষাক্ত পদার্থের পরিমাণ কমে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক হয়। মস্তিষ্কের কার্যকারিতা কিছুটা হলেও উন্নত হয় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme