Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সকালে নাশতা বাদ দিলে শরীরে যেসব ক্ষতিকর প্রভাব পড়ে

Posted on October 28, 2024October 28, 2024 by Editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

সকালের নাশতা আমাদের দৈনন্দিন জীবনযাপনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও বর্তমান ব্যস্ততায় অনেকেই নাশতা খাওয়ার সময় বের করতে পারেন না। কেউ কেউ ওজন কমানোর উদ্দেশ্যে নাশতা এড়িয়ে যান। তবে এই অভ্যাস শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, সকালের নাশতা বাদ দিলে কর্মশক্তি হ্রাস, মেজাজ পরিবর্তন, হরমোনের ভারসাম্যহীনতা, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়।

সকালের নাশতা শরীরের জন্য একটি শক্তির উৎস। নাশতা না করলে আমাদের কর্মশক্তি হ্রাস পায়, যা দৈনন্দিন কাজের ওপর প্রভাব ফেলে। নাশতার মাধ্যমে সারাদিনের কাজ করার শক্তি সঞ্চয় করা সম্ভব, আর এতে দুর্বলতা বা মনোযোগের অভাব দূর হয়। বিশেষজ্ঞরা বলেন, ৩ বেলা খাবারের মধ্যে সকালের নাশতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুষ্টিকর নাশতা আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে, যা দিন শুরু করার জন্য খুবই প্রয়োজনীয়।

এছাড়াও, সকালের নাশতা না খেলে আমাদের মুড বা মেজাজেও পরিবর্তন দেখা দেয়। ক্ষুধার কারণে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং কাজে মনোযোগ কমে। নাশতা করলে মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণ বাড়ে, যা সুখী হরমোন হিসেবে পরিচিত। এটি মেজাজ ও ক্ষুধার ভারসাম্য ঠিক রাখে।

আরেকটি সমস্যা হলো, নাশতা না করলে সারাদিন ক্ষুধা অনুভূত হয়। এমন অবস্থায় আমরা সহজেই অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকৃষ্ট হই, যা স্বাস্থ্যহানির কারণ হতে পারে। নাশতা শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করে। সকালে কর্টিসল নিঃসরণের মাত্রা বেশি থাকে। তাই প্রোটিনসমৃদ্ধ নাশতা এই হরমোনের নিঃসরণ কমাতে সাহায্য করে।

সকালের নাশতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। নাশতা বাদ দিলে শরীরের বিভিন্ন কোষ দুর্বল হয়ে পড়ে, যা জীবাণু ও ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই সকালের নাশতা না খেয়ে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য সহজ কিছু স্বাস্থ্যকর নাশতা গ্রহণ করুন।

ব্যস্ততা থাকলেও সকালের নাশতা বাদ দেওয়ার ভুল কখনোই করবেন না।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme