জাগ্রত পাহাড় ডেস্ক:
চুল পড়ার সমস্যায় ভুগছেন? সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরের সাধারণ উপাদান পেঁয়াজে। যদিও পেঁয়াজের তীব্র গন্ধের জন্য অনেকেই এটি মাথায় ব্যবহার করতে চান না, তবে পেঁয়াজের নির্যাস দিয়ে তৈরি বিভিন্ন প্রসাধনী এখন বাজারে সহজলভ্য। এগুলো ব্যবহার করে ঝাঁঝালো গন্ধ এড়ানো সম্ভব।
পেঁয়াজের উপকারিতা:
১) নতুন চুল গজানো: পেঁয়াজের রসে থাকা সালফার চুলের ফলিকলকে উদ্দীপিত করে, যা নতুন চুল গজাতে সাহায্য করে।
২) ত্বকের সংক্রমণ রোধ: পেঁয়াজের রস মাথার ত্বকে ব্যাক্টেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি প্রতিরোধ করে, সংক্রমণজনিত কারণে চুল পড়া কমায়।
৩) রক্ত সঞ্চালন উন্নত করে: পেঁয়াজের রস মাথার ত্বকের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে চুলের ফলিকলে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়, যা চুলের বৃদ্ধি বাড়ায়।
পেঁয়াজের রস কীভাবে বের করবেন?
১) একটি পেঁয়াজ ব্লেন্ডার বা মিক্সারে মিহি করে বেটে নিন।
২) পেঁয়াজ বাটা একটি পাতলা সুতির কাপড়ে বা ছাঁকনিতে নিয়ে রস ছেঁকে নিন।
ব্যবহারবিধি:
১) চুল ধোয়ার আগে মাথার ত্বক শুকনো থাকলে তুলায় পেঁয়াজের রস ভিজিয়ে তা ত্বকে ভালো করে মাখুন।
২) অন্তত আধ ঘণ্টা রেখে দিন। প্রয়োজনে সারা রাত রেখে পরদিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
৩) মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে পেঁয়াজের রস মাখার আগে চুল ধুয়ে নিন।
চুলের স্বাস্থ্য ভালো রাখতে পেঁয়াজের রস ব্যবহারের এই সহজ উপায় আপনিও চেষ্টা করে দেখতে পারেন। গন্ধ সহ্য করতে না পারলে পেঁয়াজের নির্যাসযুক্ত প্রসাধনীও একটি কার্যকর বিকল্প হতে পারে।