Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কেন বিপজ্জনক শৌচালয়ে টুথব্রাশ রাখা?

Posted on November 26, 2024November 26, 2024 by editor

দাঁতের যত্ন নিতে যতটা সচেতন হওয়া দরকার, টুথব্রাশের সঠিক যত্ন নেওয়া এবং তা ঠিকঠাক জায়গায় রাখা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এটি অবহেলিত বিষয়। অনেকেই স্নানের ঘর বা শৌচালয়ে টুথব্রাশ রাখেন, যা অজান্তেই স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

কেন বিপজ্জনক শৌচালয়ে টুথব্রাশ রাখা?
শৌচালয় হল জীবাণুর আঁতুড়ঘর। সেখানে বাতাসে ব্যাকটেরিয়া ও জীবাণু ভেসে বেড়ায়। মল-মূত্র ত্যাগের পর ফ্লাশ করার সময় কমোড থেকে সূক্ষ্ম জলকণার মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ে। এসব জীবাণু টুথব্রাশে লেগে গেলে তা থেকে মুখের মাধ্যমে শরীরে সংক্রমণ ঘটতে পারে।
এ ছাড়া শৌচালয়ের আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়, যা টুথব্রাশকে জীবাণুযুক্ত করে তোলে। এমনকি একাধিক ব্রাশ পাশাপাশি রাখা থাকলে একজনের সংক্রমণ অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে।

টুথব্রাশ কোথায় রাখবেন?
টুথব্রাশের সুরক্ষার জন্য পরিষ্কার ও শুকনো জায়গা বেছে নিতে হবে।

কোনও আলমারি বা ড্রয়ারে ব্রাশ রাখা সবচেয়ে ভালো।

ব্রাশ রাখার জন্য বিশেষভাবে তৈরি বাক্স ব্যবহার করতে পারেন।

টুথব্রাশ কখনোই খোলা হাওয়ায় বা ভেজা স্থানে রাখা উচিত নয়।

পাশাপাশি অনেকগুলি ব্রাশ একসঙ্গে রাখা থেকে বিরত থাকুন।

যেহেতু টুথব্রাশ সরাসরি শরীরের সংস্পর্শে আসে, তাই এটি যত্ন সহকারে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আপনার সামান্য সচেতনতাই আপনাকে দূরে রাখতে পারে নানা ধরনের সংক্রমণ এবং স্বাস্থ্যঝুঁকি থেকে।

সতর্ক থাকুন, সুস্থ থাকুন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme