Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযান, শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ আটক ৬

Posted on April 10, 2025April 10, 2025 by editor

নিউজ ডেস্ক :

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় তৈরি একটি রিভলভার, চার রাউন্ড গুলি, প্রায় ২০০ গ্রাম হেরোইন এবং বেশ কিছু মোবাইল ফোন।

র‍্যাব জানায়, বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত সেনাকল্যাণ এলাকা ও মাজার বস্তির বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। প্রথমে গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার সেনাকল্যাণ এলাকা থেকে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তার মোবাইল ফোন বিশ্লেষণে মাদক ব্যবসা ও নারীদের দিয়ে হানি ট্রাপের প্রমাণ মেলে। এসব সূত্র ধরে বস্তির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন—মো. শাহানুর আহমেদ অমিত (১৮), মো. হিরা (৩২), মো. বায়জিদ (২৭), মো. জাহিদ (১৯) ও মো. নূর ইসলাম (২৭)।

র‍্যাব জানায়, শাহরিয়ার দীর্ঘদিন ধরে টঙ্গীর কুখ্যাত মাদক সম্রাট রবিউল ইসলাম ওরফে কিং বাবুর সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি বিভিন্ন সময় অস্ত্রের শোডাউন করে এলাকায় ভীতি সৃষ্টি করতেন এবং মাজার বস্তিতে প্রকাশ্যে মাদক বিক্রি করতেন। আগের একটি অভিযানে পালিয়ে গেলেও এবার তাকে নতুন তথ্যের ভিত্তিতে আটক করা হয়।

বস্তির ভেতরে অভিযান চালিয়ে যেসব মাদক স্পট গড়ে উঠেছিল, সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। তবে র‍্যাব জানায়, অভিযান শুরুর আগেই অনেক মাদক ব্যবসায়ী ও সেবনকারী সুরঙ্গপথে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme